ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এদিন কমেছে শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২৯ টাকা ২০ পয়সা বা ৯.৩৫ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৮৩ টাকা ১০ পয়সা। এদিকে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮.০৬ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দর ৪.৭২ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ইনটেক লিমিটেড, খুলনা প্রিন্টিং, ড্যাফোডিল কম্পিউটার্স, এম্বি ফার্মাসিউটিক্যালস, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ এবং জেএমআই হসপিটাল রিকুইজিট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments