ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ৩১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৫.৫০ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৭ টাকা ৫০ পয়সা। এদিকে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের দর ৫.০৬ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪.৯৮ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- এম্বি ফার্মাসিউটিক্যালস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, শ্যামপুর সুগার মিলস, ইস্টার্ন হাউজিং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments