
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ডেলটা স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪০ পয়সা বা ৪.২৬ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৯ টাকা। এদিকে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের ৪.২১ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩.৫৭ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- জাহিন স্পিনং, ইন্টারন্যাশনাল লিজিং, জেনারেসন নেক্সট, জিল বাংলা সুগার, এম্বি ফার্মাসিউটিক্যালস, জুট স্পিনার্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments