
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৩ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এদিন কমেছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬ টাকা ১০ পয়সা বা ১০.০০ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫৪ টাকা ৯০ পয়সা। এদিকে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের ২ টাকা ৮০ পয়সা বা ১০.০০ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং কেডিএস এক্সেসরিস লিমিটেডের ৭ টাকা ৭০ পয়সা বা ১০.০০ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- মতিন স্পিনিং, শাশা ডেনিম, শাইন পুকুর সিরামিক্স, সমিট পাওয়ার, প্রাইম ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং এবং ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments