
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৪ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এদিন বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৫.৮৩ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৬৮ টাকা। এদিকে আমরা সিমেন্ট লিমিটেডের ৪.৭৩ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৪.৩১ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- বীকন ফার্মাসিউটিক্যালস, রতনপুর স্টিল, মনোস্পুল পেপার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং লিব্রা ইনফিউশনস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments