
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৯ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সাফকো স্পিনিংস মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৮৩ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৫ টাকা ৬০ পয়সা। এদিকে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯.৭৯ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং সেন্ট্রাল ফার্মার ৮.৭০ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- সিকদার ইন্স্যুরেন্স, আফতাব অটোমোবাইলস, ইনটেক লিমিটেড, এনভয় টেক্সটাইল, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, ফু-ওয়াং সিরামিক এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments