ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২১ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৩ টাকা ৮০ পয়সা বা ৩.৭৩ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৬৭ টাকা ৪০ পয়সা। এদিকে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ৩.৩৫ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের দর ২.০৮ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরও রয়েছে- এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফান্ড, এক্সিম ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, সিমটেক্স, সেন্ট্রাল ফার্মা এবং মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments