
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ২১ এপ্রিল, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪০ পয়সা বা ৭.৫৫ শতাংশ। এদিকে এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারের দর ৭.২৪ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের দর ৬.৪৩ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- কপারটেক ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁ টেক্সটাইল, ডেলটা স্পিনার্স, লংকাবাংলা ফাইন্যান্স, ইস্টার্ন ক্যাবলস, জুট স্পিনার্স এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments