ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। এদিকে ইন্ট্রাকো রিফুউলিং স্টেশন লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.৮৫ শতাংশ কমে কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার দর ৯.৮২ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, স্যালভো কেমিক্যাল, খুলনা প্রিন্টিং, টেকনো ড্রাগ, এমারেল্ড অয়েল, গ্লোবাল হেভি কেমিক্যালস এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments