ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৬ ডিসেম্বর, মঙ্গলবার সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৪.৮১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটির সর্বশেষ দর হয় ৮৯ টাকা। এছাড়াও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২ টাকা ৩০ পয়সা বা ২ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৫০ পয়সা বা ১৮৪ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আমরা টেকনোলজি, শমরিতা হসপিটাল, কোহিনুর কেমিক্যাল, পদ্মা অয়েল, অগ্নি সিস্টেমস, সোনালী পেপার এবং বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ারের দর কমে লুজার তালিকায় অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments