ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ ডিসেম্বর, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ৪২ টাকা ৮০ পয়সা বা ৭.৪৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫২৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় ফরচুন সুজ লিমিটেডের দর কমেছে ৩ টাকা ৮০ পয়সা বা ৪.৭৮ শতাংশ। এবং কপারটেক ইন্ডাস্ট্রিজের ১ টাকা ৫০ পয়সা বা ৩.৯১ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও লুজার তালিকায় রয়েছে- কোহিনূর ক্যামিকেলস্, পূবালী ব্যাংক, এটলাস বাংলাদেশ, ওয়ান ব্যাংক লিমিটেড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, ঢাকা ইন্সুরেন্স কোম্পানি এবং দেশ গার্মেন্টস লিমটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments