ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ৭ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৯ টাকা বা ৬.৩১ শতাংশ কমেছে। এদিকে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪.১১ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং লাভেলোর শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪.০৫ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সাইফ পাওয়ারটেক, মেঘনা কনডেন্সড মিল্ক, অ্যাপোলো ইস্পাত, ফারইস্ট ফাইন্যান্স, নিউলাইন ক্লোথিং, ইসলামিক ফাইন্যান্স এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর


































Recent Comments