ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৬.৭৮ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এর শেয়ার দর ৪০ পয়সা বা ৬.০৬ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্সড মিল্ক ৬.০৩ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ৫.৭৭ শতাংশ, যৌথভাবে ফারইস্ট ফাইন্যান্স ও ফাস ফাইন্যান্স ৫.১৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্স ৪.৯২ শতাংশ, এমারেল্ড অয়েল ৪.৬৫ শতাংশ এবং মাইদাস ফাইন্যান্স ৪.১১ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments