ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (০১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৬.৫২ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর শেয়ার দর ২০ পয়সা বা ৬.০৬ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে যৌথভাবে এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এবং ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস ৫.৫৬ শতাংশ, অ্যাপেক্স ট্যানারি ৪.০১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স ৩.৮০ শতাংশ এবং রহিমা ফুড কর্পোরেশন ৩.৫০ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments