ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি সপ্তাহ পতনে শুরু হয়েছিল। এরপরে উত্থান-পতন হয়। তবে শেষ কার্যদিবস বড় পতনে শেষ হয়েছে। এছাড়া লেনদেন হাজার কোটির নিচে নেমে এসেছে।
উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮০৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৮ পয়েন্ট।
এর আগে চলতি সপ্তাহের বাকি ৩ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার ৪১ পয়েন্ট ও সোমবার ২ পয়েন্ট বেড়েছিল। আর রবিবার ৪৫ পয়েন্ট পতনের মাধ্যমে সপ্তাহ শুরু হয়েছিল।
আজ ডিএসইতে ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৭২ কোটি ২৫ লাখ টাকার বা ২২ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৯ টি বা ১৫.১৭ শতাংশের। আর দর কমেছে ৩১০ টি বা ৭৯.৬৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২০ টি বা ৫.১৪ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১৮৬ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৬২০ পয়েন্টে।
আগের কার্যদিবসে সিএসইতে ১৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ২০ পয়েন্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments