
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৪.১৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় হাওয়া ইস্টার্ন হাউজিং লিমিটেডের দর কমেছে ৪ টাকা ১০ পয়সা বা ৪.০৭ শতাংশ। এবং সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১ টাকা ২০ পয়সা বা ৪.০৫ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও লুজার তালিকায় রয়েছে- আমরা নেটওয়ার্ক, শাইন পুকুর সিরামিক্স, হাওয়া ওয়েল টেক্সটাইলস, বাংলাদেশ মনোস্পুল পেপর, বসুন্ধরা পেপার মিলস, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

































Recent Comments