ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২৪ জুলই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ টাকা বা ৭.৯২ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১১৬ টাকা ৩০ পয়সা। এদিকে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের দর ৮ টাকা ৭০ পয়সা বা ৬.৬৯ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং জুট স্পিনার্স লিমিটেড ১৪ টাকা বা ৩.৫৩ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দর পতনের তালিকায় আরোও রয়েছে- ওয়েস্টার্ন মেরিন, বিচ হ্যাচারি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, অলিম্পিক এক্সেসরিজ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments