ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৪ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৮.৭৮ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৩ টাকা ৯০ পয়সা। এদিকে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৮.৭১ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড ৮.৪৮ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- শ্যামপুর সুগার মিলস, মন্নো এগ্রো, জেমিনি সী ফুড, লিগাসি ফুটওয়ার, নর্দান জুট, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ এবং বঙ্গজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments