ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ।কোম্পানিটি ১ হাজার ৪১৯ বারে ৯ লাখ ২০ হাজার ৭২৩টি শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৭ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্সুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, প্রগতি ইন্সুরেন্স এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.



























Recent Comments