ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড । ফান্ডের ইউনিট দর ১ টাকা ৬০ পয়সা বা ৭.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৫.৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজ লিমিটেড এর শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৪.৬৫ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৪.২৯ শতাংশ, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ৩.৯৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৩.৯২ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ৩.৭৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জ ৩.৩০ শতাংশ এবং যৌথভাবে আমরা নেটওয়ার্কস ও বিডিকম অনলাইন ৩.১১ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম




























Recent Comments