ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৩ টাকা ৩০ পয়সা। এদিকে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের দর ৪ টাকা ৫০ বা ৯.৯১ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এমারেল্ড অয়েল, এশিয়া প্যাসিফিক, নিটল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আর্গন ডেনিমস এবং বীচ হ্যাচারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments