ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৫ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৭ টাকা ৬০ পয়সা। এদিকে আরামিট লিমিটেডের দর ২৭ টাকা ৬০ বা ৮.৭৩ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ১৬ টাকা ৭০ পয়সা বা ৭.৬৭ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এমারেল্ড অয়েল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ মনোস্পুল পেপার, প্রাইম ব্যাংক, লিব্রা ইনফিউশনস, এম্বি ফার্মাসিউটিক্যালস এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments