ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৫ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ৮ টাকা ৮০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৯৬ টাকা ৮০ পয়সা। এদিকে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর ৫ টাকা ৪০ বা ১০.০০ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- খান ব্রাদাস, ইন্ট্রাকো রিফুয়েলিং, শমরিতা হসপিটাল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফীড, খুলনা প্রিন্টিং এবং আজিজ পাইপস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments