ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৯ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৫ টাকা ৭০ পয়সা। এদিকে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৩০ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ইয়াকিন পলিমার লিমিটেডের ২ টাকা বা ৭.৬৩ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- সমতা লেদার, ন্যাশনাল ফীড মিল, খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, ওয়েস্টান মেরিন, অলিম্পিক এক্সেসরিস এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments