
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৩ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৯ টাকা ৭০ পয়সা। এদিকে স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ১৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ৯ টাকা ১০ পয়সা বা ৯.৯৩ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- আফতাব অটোমোবাইলস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ঢাকা ডাইং, বিডি থাই, প্যাসিফিক ডেনিমস, ইভিন্স টেক্সটাইল এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments