
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.১৯ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৯ টাকা ৭০ পয়সা। এদিকে জেমিনী সী ফুড পিএলসির দর ২৭ টাকা ৪০ পয়সা বা ৮.৫৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের দর ৩৩ টাকা ৫০ পয়সা বা ৭.৬৮ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- দেশবন্ধু পলিমার, খুলনা প্রিন্টিং, এম্বি ফার্মাসিউটিক্যালস, ইভিন্স টেক্সটাইল, কোহিনূর ক্যামিকেলস, কর্নফুলি ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইনটেক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments