
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৫ টাকা ৩০ পয়সা। এদিকে নাভানা সিএনজি লিমিটেডের দর ২ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং অলিম্পিক এক্সেসরিস লিমিটেডের দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- বিডি থাই, দেশবন্ধু পলিমার, মাইডাস ফাইন্যান্সিং, খুলনা প্রিন্টিং, ঢাকা ডাইং, ন্যাশনাল হাউজিং এবং প্যাসফিক ডেনিমস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments