
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৯ টাকা ৩০ পয়সা । এদিকে স্টাইলক্রাফট লিমিটেডের দর ৬ টাকা ৯০ পয়সা বা ৯.৬৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ২ টাকা ১০ বা ৯.৬৩ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ল্যাম্পস, আইটিসি, কর্নফুলি ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments