
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৯ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিকে মনোস্পুল পেপারের শেয়ার দর ৯.৯৩ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং এস্কয়ার নিটের ৯.৭৮ শতাংশ শেয়ার দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- মুন্নু ফেব্রিক্স, এএফসি অ্যাগ্রো, বাংলাদেশ ফাইন্যান্স, এইচআর টেক্সটাইল, জেমিনি সি ফুড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং একটিভ ফাইন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments