
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ১০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৬৬ টাকা ৭০ পয়সা। এদিকে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের দর ১৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের ১ টাকা ৬০ পয়সা বা ৯.৭০ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এস্কয়ার নিট কম্পোজিট, মুন্নু ফেব্রিক্স, ভিএফএস থ্রেড ডাইং, এ্যাকটিভ ফাইন কেমিক্যালস, বিবিএস, জাহিন স্পিনং এবং এসএস স্টিল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments