ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ আগস্ট, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ১০ পয়সা বা ৮.৮০ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের ৭.৬৯, সিনোবাংলার ৭.৬৮, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৭.৩৫, আইপিডিসির ৭.৩৫, ফার ইস্ট নিটিংয়ের ৭.২১, এ্যাপেক্স ফুডসের ৬.৯৪ এবং এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেডের ৬.৮৩ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments