ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ২০ মার্চ, ২০২৪ তারিখ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে শাইন পুকুর সিরামিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৫ টাকা ২০ পয়সা। এদিকে গোল্ডেন সন লিমিটেডের দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৪ টাকা ১০ পয়সা বা ৯.০১ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এবি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এসবিএসি ব্যাংক, বেস্ট হোল্ডিংস, মালেক স্পিনিং, সেন্টাল ইন্স্যুরেন্স এবং বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments