
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ৪ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এইচ আর টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ৪ টাকা বা ৯.৯০ শতাংশ। এদিকে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং ফরচুন সুজের শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিলস, বিবিএস ক্যাবলস, আমান ফিড, দেশবন্ধু পলিমার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments