ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৮ সেপ্টেম্বর অক্টোবর, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিকে জিপিএইচ ইস্পাতের শেয়ার দর আগের দিনের তুলনায় ৭.৪৪ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং আফতাব অটোমোবাইলসের শেয়ার দর ৭.০৩ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এনআরবি ব্যাংক, লাভেলো আইসক্রিম, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আরডি ফুড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments