ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ ডিসেম্বর, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড আজ দর বেড়েছে ৭০ পয়সা বা ৮.৯৭ শতাংশ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডর ২ টাকা ৭০ পয়সা বা ৬.৮৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments