ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এদিকে জিপিএইচ ইস্পাতের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং জেমিনী সী ফুড পিএলসির শেয়ার দর ১৫ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ সাবমেরিন কেবলস, রূপালী ব্যাংক, পাইনিয়ার ইন্স্যুরেন্সে, কনফিডেন্স সিমেন্ট এবং বিকন ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments