ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৭ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা বা ৯.৪৩ শতাংশ বেড়েছে। এদিকে ইন্ট্রাকো জাহিন স্পিনিং পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং এসবিএসি ব্যাংকের শেয়ার দর ৭০ পয়সা বা ৮.৫৪ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ভ্যান্ডগার্ড এএমএল রূপালী ব্যাংব ব্যালেন্স ফান্ড, এশিয়া ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, এডিএন টেলিকম, সিভিও পেট্রো কেমিক্যালস এবং হামিদ ফেব্রিকস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments