ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এম.এল ডাইং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে সামিট পাওয়ারের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলসের শেয়ার দর ১৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মীর আক্তার, তসরিফা ইন্ডাস্ট্রিজ, রানার অটো, হাক্কানি পাল্প, ন্যাশনাল পলিমার, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments