ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এদিকে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৯.১৮ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ১১ টাকা বা ৭.৫৩ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- তসরিফা ইন্ডান্ট্রিজ, গোল্ডেন সন, সোনালী পেপার, পেপার প্রসেসিং, ইনটেক, মেঘনা সিমেন্ট এবং হাক্কানী পাল্প ও পেপার মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments