
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৯ জানুয়ারি, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেমিনি সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর ১৯ টাকা ২০ পয়সা বা ৫.৫৯ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৩৬২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ই-জেনারেশন লিমিটেডের আজ দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৪.০৬ শতাংশ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৩ টাকা ২০ পয়সা বা ৩.৯৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- ইস্টার্ন হাউজিং, বিডিকম অনলাইন, অ্যাডভেন্ট ফার্মা, এডিএন টেলিকম, জেএমআই হসপিটাল, মুন্নু সিরামিকস এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডেইলি শেয়অরবাজার ডটকম/ই.


































Recent Comments