ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আমরা টেকনোলজিস লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল প্যাসিফিক ডেনিমস লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানি দুটির শেয়ার দর ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর শেয়ার দর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেক ৮.৯৬ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ৮.৭০ শতাংশ, মেট্রো স্পিনিং ৮.৬০ শতাংশ, যৌথভাবে সিঅ্যান্ডএ টেক্সটাইল ও রিং শাইন টেক্সটাইল ৮.৫৭ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্স ৮.৩৩ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments