
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ জানুয়ারি, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ঢাকা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর ৫ টাকা ২০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের আজ দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ১০.০০ শতাংশ এবং সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড ৪ টাকা ১০ বা ৮.৩৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- পিপলস ইন্সুরেন্স কোম্পানি, সি পার্ল বিচ রিসোর্ট, পাইওনিয়ার ইন্সুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, নর্দান ইসলামি ইন্সুরেন্স এবং মেট্রো স্পিনিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই






























Recent Comments