ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড। ফান্ডের ইউনিট দর ৬০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা বিআইএফসি-এর শেয়ার দর ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৮.৭০ শতাংশ, যৌথভাবে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস ৮.৩৩ শতাংশ, বে লিজিং ৮.১৬ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৮.১১ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ৭.৮৯ শতাংশ এবং হামিদ ফেব্রিক্স ৭.৬৯ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments