ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড-এর শেয়ার দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে আর্গন ডেনিমস লিমিটেড ৮.৬২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৮.০৯ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স ৭.৩৪ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ৬.৯৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬.৯০ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স ৬.৮৮ শতাংশ এবং প্রভাতী ইন্স্যুরেন্স ৫.৯৫ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments