ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় যৌথভাবে শীর্ষে ছিল নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।তালিকার তৃতীয় স্থানে থাকা তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড-এর শেয়ার দর ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে জিবিবি পাওয়ার লিমিটেড ৯.৩৭ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স পিএলসি ৯.৩০ শতাংশ, সাইফ পাওয়ারটেক ৯.১৮ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স ৮.৭২ শতাংশ, বারাকা পাওয়ার ৮.২৫ শতাংশ, ফ্যামিলিটেক্স ৭.৪১ শতাংশ এবং আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৬.৬৭ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments