ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ৪৫ টাকা ৯০ পয়সা বা ৭.৪৬ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৬৬১ টাকা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আজ দর বেড়েছে ১ টাকা বা ৪.৬১ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড ১৭ টাকা ২০ পয়সা বা ৪.৫২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- সানলাইফ ইন্সুরেন্স, বীচ হ্যাচারি, এ্যাপেক্স স্পিনিং, মেট্রো স্পিনিং, মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড এবং এ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments