
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৬ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৭০ পয়সা বা ১০.০০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ২১৬ টাকা ৭০ পয়সা। আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারের দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ১ টাকা ৩০ বা ৯.৭৭ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- এপেক্স ফুডস, বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, সুরিদ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments