ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ০১ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ৯৩ টাকা ৮০ পয়সা। মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের শেয়ারের দর ৬ টাকা ১০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- ওইমেক্স ইলেকট্রোড, প্রাইম ইসলামী লাইফ, হাইডেলবার্গ সিমেন্ট, বিচ হ্যাচারি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আরএসআরএম স্টিল এবং প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments