ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ০৫ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ অটোকার্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ১৫ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ১৭৩ টাকা ৯০ পয়সা। লিগাসি ফুটওয়ার লিমিটেডের শেয়ারের দর ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, মীর আখতার হোসেন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments