ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ০৬ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩২ টাক। এদিকে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের দর ২২ টাকা ৭০ পয়সা বা ৮.৬৯ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৬ টাকা ৭০ পয়সা বা ৭.২৫ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- জেনারেশন নেক্সট, আফতাব অটোমোবাইলস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, নাভানা সিএনজি লিমিটেড এবং মালেক স্পিনিং মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments